
২০১১ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত মাদক ব্যবহার, মাদক ব্যবসা ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ হাজার ৫শ’ ৭৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ ব্যাপারে ২০১১ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত মোট ৯ হাজার ৯শ’ ৯৬টি মামলা হয়। ঢাকা মেট্রোলিটন পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। গত বছর (২০১১ সালে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার এবং ধ্বংস করা হয়েছে। এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৮ হাজার ৬শ’ ৮৬ জনকে। এছাড়াও, ২০১২ সালের জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত মাদক সংক্রান্ত মামলায় ২ হাজার ৮শ’ ৯৩ জনকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্যমতে, ২০১১ সালে ৬৩ হাজার ৬শ’ ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৩ হাজার ৪৭ বোতল ফেন্সিডিল, ১ হাজহার ৮শ’ ২৯ কেজি গাঁজা সহ বিভিন্ন শ্রেণীর মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ৭ হাজার ৩শ’ ৬৪ টি মামলা মামলায় ৮ হাজার ৬শ’ ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও, ২০১২ সালের জানুয়ারি মাস হতে মে মাস পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৫৭ হাজার ৫শ’ ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ হাজার ১শ’ ২৮ বোতল ফেন্সিডিল, ৩শ’ সাড়ে ৯১ কেজি গাঁজা উদ্ধারসহ বিভিন্ন শ্রেণীর মাদক দ্রব্য উদ্ধার করে। এ ব্যাপারে ২ হাজার ৬শ’ ৩২টি মামলা এবং ২ হাজার ৮শ’ ৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে ডিএমপি কমিশনারের মুখপাত্র মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম মঙ্গলবার বলেন, “রমজান মাসকে সামনে রেখে মাদ্রদ্রব্য উদ্ধার, মাদক সরবরাহকারী, ব্যবহারকারীদের গ্রেফতার আরও জোড়দার করা হবে। মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।”
ডিজিটাল সময়/২৭ জুন ২০১২/০০৫০ঘ./নিউ














